ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না: শেখ রবিউল

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৩:২৫:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৩:২৫:০৮ অপরাহ্ন
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না: শেখ রবিউল জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না: শেখ রবিউল
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, তাই দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই সরকারের। 

আজ সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও কোনো সংকট নেই। তাই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না।

তিনি আরও বলেন, কোন পাম্পে গিয়ে তেল পাচ্ছেন না, আমাকে জানান, তেল দেওয়ার দায়িত্ব আমার।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ