জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না: শেখ রবিউল

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৩:২৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৩:২৫:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, তাই দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই সরকারের। 

আজ সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও কোনো সংকট নেই। তাই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই ওঠে না।

তিনি আরও বলেন, কোন পাম্পে গিয়ে তেল পাচ্ছেন না, আমাকে জানান, তেল দেওয়ার দায়িত্ব আমার।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153