ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের অনুমতিতে হরমুজ প্রণালি পাড়ি দিলো ভারতগামী ২ জাহাজ

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৮:০২:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৮:০২:১৩ অপরাহ্ন
ইরানের অনুমতিতে হরমুজ প্রণালি পাড়ি দিলো ভারতগামী ২ জাহাজ ইরানের অনুমতিতে হরমুজ প্রণালি পাড়ি দিলো ভারতগামী ২ জাহাজ
নিজস্ব প্রতিবেদক
ইরানের অনুমতি পাওয়ার পর ভারতগামী দুটি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। জাহাজ দুটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহন করছে।

ভারতের বন্দর, জাহাজ চলাচল এবং জলপথবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজেশ কুমার সিনহা নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ এলপিজি নিয়ে আজ সকালে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ দুটি দেশের পশ্চিমাঞ্চলের বন্দরগুলির দিকে যাচ্ছে।

এর আগে ইরান হরমুজ প্রণালি দিয়ে বেশ কয়েকটি ভারতীয় জাহাজকে নিরাপদে অতিক্রমের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফথালি।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ