ইরানের অনুমতিতে হরমুজ প্রণালি পাড়ি দিলো ভারতগামী ২ জাহাজ

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৮:০২:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৮:০২:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের অনুমতি পাওয়ার পর ভারতগামী দুটি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। জাহাজ দুটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহন করছে।

ভারতের বন্দর, জাহাজ চলাচল এবং জলপথবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজেশ কুমার সিনহা নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ এলপিজি নিয়ে আজ সকালে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ দুটি দেশের পশ্চিমাঞ্চলের বন্দরগুলির দিকে যাচ্ছে।

এর আগে ইরান হরমুজ প্রণালি দিয়ে বেশ কয়েকটি ভারতীয় জাহাজকে নিরাপদে অতিক্রমের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফথালি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153