গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে নিহত ১
আপলোড সময় :
০৭-০৩-২০২৬ ০২:৩৭:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৩-২০২৬ ০২:৩৭:৩৬ অপরাহ্ন
গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের কংশুর বাসস্ট্যান্ড এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০)নামে নছিমন চালক নিহত হয়েছে। এ সময় নছিমনে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়। আজ শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ ফাড়ির এসআই মো. শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর মসজিদ মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নছিমন চালক বিপ্লব ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনায় আহত নসিমনে থাকা দুইজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স