গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে নিহত ১

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০২:৩৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০২:৩৭:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের কংশুর বাসস্ট্যান্ড এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০)নামে নছিমন চালক নিহত হয়েছে। এ সময় নছিমনে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়। আজ শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বৌলতলী পুলিশ ফাড়ির এসআই মো. শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর মসজিদ মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নছিমন চালক বিপ্লব ঘটনাস্থলে মারা যায়। 

এ ঘটনায় আহত নসিমনে থাকা দুইজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153