ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৩:২১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৩:২১:০৬ অপরাহ্ন
শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার জালিয়াপাড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে গ্রামে মসজিদের কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন গ্রাম্য অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ