শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৩:২১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৩:২১:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার জালিয়াপাড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে গ্রামে মসজিদের কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন গ্রাম্য অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153