নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর নির্বাচনে সভাপতি পদে কালের কণ্ঠের প্রতিনিধি মানজুর হোসাইন মাহি এবং সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের প্রতিনিধি লিটন ইসলাম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সমিতির মোট ৪১ জন সদস্যের সবাই ভোটাধিকার প্রয়োগ করায় শতভাগ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ৩১ জন সরাসরি এবং ১০ জন সদস্য অনলাইনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন। সাবেক সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই সুষ্ঠু নির্বাচন পরিচালনা করেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সহসভাপতি মাহাথীর মোহাম্মদ (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত উদ্দীন (দৈনিক জনকণ্ঠ), অর্থ সম্পাদক নাইমুর রহমান ইমন (ডেইলি অবজারভার) এবং দপ্তর সম্পাদক এইচ এম খালিদ হাসান (দেশ রূপান্তর)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাহেদুল ইসলাম, মো. সামশুদৌজা নবাব এবং মো. বোরহান উদ্দিন।
নির্বাচন পরিচালনায় সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডুজার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা।