নিজস্ব প্রতিবেদকঃ
অধ্যাপক মামুন আহমেদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইউজিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে গত ১৬ মার্চ অধ্যাপক মামুন আহমেদকে চার বছরের জন্য এই পদে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকেই তাঁর এই মেয়াদ শুরু হয়েছে এবং তিনি প্রচলিত বিধি মোতাবেক সকল বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের এই জ্যেষ্ঠ অধ্যাপক এর আগে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। শিক্ষাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে জাপানের নিহন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকালে ইউজিসির সদস্যবৃন্দ এবং সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।