সুবিদপুর ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান বাবলু তালুকদার

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৫:০১:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৫:০১:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
৫ নং সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সুবিদপুর ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মরহুম শাহীন তালুকদারের স্নেহের ছোট ভাই জনাব মিজানুর রহমান বাবলু তালুকদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক—এই কামনাই করি। ৫ নং সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে জানাই আমার হৃদয়ের গভীর থেকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।”

তিনি আরও বলেন, “এই ইউনিয়নের সাধারণ মানুষ আমার প্রিয় মেঝো ভাই মরহুম শাহীন তালুকদারসহ আমাদের পরিবারের প্রতি যে ভালোবাসা, আস্থা ও সমর্থন দেখিয়েছেন, তা আমাদের কাছে অমূল্য সম্পদ। আমরা এই ভালোবাসার প্রতিদান দিতে সবসময় চেষ্টা করেছি এবং আগামীতেও করে যাবো ইনশাআল্লাহ। আমার ভাই জীবদ্দশায় যেভাবে মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন, সেই আদর্শকে ধারণ করে আমিও মানুষের পাশে থাকতে চাই।”

তিনি বলেন, “আমি সবসময় ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোকে আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। যদি আমার প্রাণপ্রিয় ইউনিয়নবাসী আমাকে সেই সুযোগ দেয়, তাহলে আমরণ তাদের সেবা করে যেতে চাই।”

শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে ঈদ মোবারক।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153