মিরপুরে ঈদের নামাজ পড়বেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৩৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৩৯:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ রাজধানীর মিরপুরে আদায় করবেন।

আজ বুধবার (১৮ মার্চ) বিকাল ৪ টার সময় দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় মিরপুরের ৬০ ফিট সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে নির্ধারিত ঈদ জামাতে তিনি অংশ নেবেন। নামাজ শেষে তিনি সেখানে উপস্থিত সাধারণ মুসল্লি ও সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153