নিজ দেশের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ কর্মকর্তা

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১০:১০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১০:১০:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
ইরান যুদ্ধকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে পদত্যাগ করেছেন মার্কিন জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালক জো কেন্ট। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন-ইসরায়েল বিরোধী ইরান যুদ্ধকে কেন্দ্র করে তিনি এ সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে উদ্দেশ করে জো কেন্ট লেখেন, ‘আমি বিবেকের তাড়নায় ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারি না।’

মার্কিন শীর্ষ এই কর্মকর্তা আরও বলেন, ‘ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না এবং এটা স্পষ্ট যে ইসরায়েল ও তার শক্তিশালী আমেরিকান লবির চাপে আমরা এই যুদ্ধ শুরু করেছি।

তার এই পদত্যাগকে ঘিরে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153