ইরান প্রতিরক্ষার সর্বোচ্চ নেতৃত্ব: প্রেসিডেন্ট ছাড়া কেউ বেঁচে নেই

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৮:৩৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৮:৩৭:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল দাবি করেছে—মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই সর্বশেষ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে হত্যা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের এমন চাঞ্চল্যকর দাবির বিষয়ে যদিও এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

নিহতের দাবিটি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির প্রতিরক্ষা বিষয়ক সর্বোচ্চ নেতৃত্বে একজন বাদে আর কেউ বেঁচে রইল না। আর এই একজন হলেন—ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার (১৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক যুদ্ধে ইরানের অনেক শীর্ষ ব্যক্তিত্বকে হত্যা করা হয়েছে। যারা এখনও বেঁচে আছেন তাদেরও খুঁজে বের করার কথা জানিয়েছে ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা বিষয়ক সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে এখন কেবল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বেঁচে আছেন। এর আগে মার্কিন-ইসরায়েলি হামলার প্রথম দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

প্রথম দফার ওই হামলায় আরও নিহত হন- নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ, বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আবদুলরাহিম মুসাভি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153