সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি মুজাহিদ

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৭:০৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৭:০৪:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে নির্বাচিত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। 

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং দুমড়েমুচড়ে যায়।
 
দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে তাঁর গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন। পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153