নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন চরমে, লাইভে আসতে ইসরায়েলি মন্ত্রিসভা থেকেই চাপ

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৮:০৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৮:০৬:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে বলে দাবি করেছে একাধিক হিব্রু ভাষার গণমাধ্যম।

এসব সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কিছু কর্মকর্তা নেতানিয়াহুকে লাইভে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্রগুলো জানায়, গুজব থামাতে রোববার (১৫ মার্চ) দুপুর ১টা, তেল আবিব সময়—যা তেহরান সময় দুপুর ২টা ৩০ মিনিট—লাইভে বক্তব্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর মৃত্যু, আহত হওয়া কিংবা নিরাপত্তা বাঙ্কারে লুকিয়ে থাকার মতো বিভিন্ন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় যাচাইযোগ্য উপায়ে তার সরাসরি উপস্থিতি পরিস্থিতি পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ হতে পারে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153