আশির দশকের নায়িকা মধু আর নেই

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৫:০৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৫:০৩:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আশির দশকের বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই। ১৩ মার্চ মুম্বাইয়ে ৭২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

যদিও প্রধান নায়িকা হিসেবে বেশি পরিচিতি পাননি, তবে একটি গান তাকে চিরস্মরণীয় করে রেখেছে। ১৯৮৩ সালের ছবি ‘হিরো’-এর বিখ্যাত গান ‘লম্বি জুদাই’–তে এক যাযাবর নারীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে গভীর ছাপ রেখেছেন। পাকিস্তানের কিংবদন্তি লোকসংগীতশিল্পী রেশমার কণ্ঠে গাওয়া সেই গানটি আজও জনপ্রিয়।

মধু মালহোত্রার অভিনয়জীবন শুরু ১৯৭৫ সালে। তার প্রথম ছবি ছিল হরর চলচ্চিত্র ‘আন্ধেরা’। পরে ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ (১৯৭৯), ‘সত্তে পে সত্তা’ (১৯৮২), ‘কর্জ’ (১৯৮০)–সহ বহু ছবিতে তিনি ছোট কিন্তু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন।

নব্বইয়ের দশকেও তিনি ‘হীর রাঞ্জা’ (১৯৯২), ‘কিং আঙ্কেল’ (১৯৯৩) ও ‘গুলাম’ (১৯৯৮)–এ দেখা গেছেন।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ বেওয়াফা থি’–তে অভিনয়ের পর ধীরে ধীরে তিনি চলচ্চিত্রজগৎ থেকে দূরে সরে যান। তাঁর চলে যাওয়ায় বলিউডে নেমেছে শোকের ছায়া।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153