নিজস্ব প্রতিবেদক
ধর্ষণের অভিযোগে বিপি ইমরান নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৫ মার্চ) সাভারের আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় জুনায়েত ও সোমাইয়া নামের আরও দুই কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে।
কন্টেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরান আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আবদুল কাইয়ুমের ছেলে। তিনি পলাশবাড়ী এলাকায় ভাড়া থেকে কন্টেন্ট ক্রিয়েট করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করে আসছিলেন। নানা কারণে ওই নারী টিকটক তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে ১২ মার্চ দুপুরে ইমারান তাকে ধর্ষণ করেন। পরে অপর দুই আসামির সহযোগিতায় মারপিটও করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
মামলা দায়েরের পর অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার আসামিকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ইমরান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাকে আদালতে পাঠানো হয়েছে।