নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দেওয়া বিভিন্ন ভাতা কর্মসূচির তালিকা পুনরায় যাচাই করে সংশোধন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। তিনি বলেন, স্বজনপ্রীতি ও অনিয়ম দূর করে প্রকৃত সুবিধাভোগীদের ভাতা নিশ্চিত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক ও শাহাজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সকাল ১১টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়, যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে সমাজকল্যাণ বিভাগের নেওয়া কিছু অবৈধ ও মনগড়া কর্মসূচি সংশোধন করা প্রয়োজন। বর্তমানে মন্ত্রণালয়ের কাছে থাকা ভাতাভোগীদের তালিকা পুনরায় যাচাই করা হচ্ছে, যাতে প্রকৃত যোগ্য ব্যক্তিদেরই সুবিধা দেওয়া যায়।
তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতা কর্মসূচিতে যেসব অনিয়ম রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পূর্ববর্তী সময়ে প্রণীত আইন ও নীতিমালাও পর্যালোচনা করে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনার কাজ চলছে।
মাঠ পর্যায়ে তালিকা সংশোধনের জন্য উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসব কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।