রাশিয়াই ইরানকে ড্রোন সরবরাহ করেছে: জেলেনস্কি

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:৫৮:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:৫৮:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইরানকে রাশিয়া সরবরাহ করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর দাবি করেন তিনি।

ভলোদিমির জেলেনস্কি জানান, মূলত ইরানের নকশা করা ‘শাহেদ’ ড্রোনগুলো এখন মস্কোতে গণহারে উৎপাদিত হচ্ছে। ইউক্রেন যুদ্ধে সফলভাবে ব্যবহারের পর এই ড্রোনগুলো এখন মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র ও তাদের সামরিক স্থাপনার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে অভাবনীয় সাফল্য দেখাচ্ছে।

জেলেনস্কির এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মস্কো ও তেহরানের মধ্যকার সামরিক জোট আরও গভীর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সিএনএন-এর পূর্ববর্তী এক প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছিল যে, রাশিয়া ইরানকে এই অঞ্চলে মোতায়েন করা আমেরিকান সৈন্য, যুদ্ধজাহাজ এবং বিমানের অবস্থান ও গতিবিধি সংক্রান্ত গোপন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। 

জেলেনস্কি মনে করেন, ইউক্রেন সীমান্তে ব্যবহৃত রুশ রণকৌশল এবং তাদের প্রযুক্তির এই বিনিময় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করে তুলছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিয়ে এই ড্রোনগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153