ট্রাম্পের আহ্বানে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না ফ্রান্স

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:১১:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:১১:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না ফ্রান্স। দেশটির যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে বলে খবর ছড়িয়েছিল। কিন্তু ফ্রান্স তা অস্বীকার করেছে।

ফরাসি নৌবাহিনী মধ্যপ্রাচ্যে ১০টি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর ছড়িয়েছিল ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করেছে।

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর এই খবরটি সামনে এসেছিল।

সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানো হয়নি।

রণতরি পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে। ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত।আত্মরক্ষামূলক ও সুরক্ষামূলক।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153