নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুরে নেওয়া হবে। তাঁর ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। এই সফরে তাঁর সঙ্গী হিসেবে থাকছেন তাঁর স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস ভাশন।
গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা দেখা দিলে ভার্চুয়াল মেডিকেল বোর্ডের জরুরি সিদ্ধান্তে গত শুক্রবার দুই দফায় তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আজ শনিবার সকালে পুনরায় করা সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
মির্জা আব্বাসের এই সংকটময় সময়ে তাঁর শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত শুক্রবার তিনি নিজেই হাসপাতালে গিয়ে জ্যেষ্ঠ এই নেতার চিকিৎসার খোঁজ নেন। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।