নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদুল মোল্লা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুই বন্ধু মারাত্মক আহত হয়েছেন এবং তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদুল টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে।
টুঙ্গিপাড়া থানার এসআই শুকুর আলী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজিদুল তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে জিকজ্যাক স্টাইলে মোটরসাইকেল চালাচ্ছিলেন গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সময়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খায় এবং দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সাজিদুল নিহত হন।
আহত দুই বন্ধু হলেন গিমাডাঙ্গার জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্লা (২০) এবং মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২০)।