নিজস্ব প্রতিবেদক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলার মাঠের সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে ফুটবল খেলার সুবিধা নিশ্চিত করা হবে, যাতে সব বয়সের মানুষ সহজেই খেলার সুযোগ পায়।
শনিবার (১৪ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে গঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরে খেলার মাঠের তীব্র সংকট রয়েছে। যেখানে পর্যাপ্ত জায়গা নেই, সেখানে অন্তত দুই বা তিনটি ওয়ার্ডের সমন্বয়ে বড় খেলার মাঠ তৈরি করা হবে।
তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে একটি করে ডেডিকেটেড ফুটসাল মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া, সিটি করপোরেশন, গণপূর্ত বিভাগ এবং স্কুলের খালি জায়গাগুলো দ্রুত চিহ্নিত করে শিশুদের জন্য উন্মুক্ত করা হবে।
মাঠগুলো শুধু খেলার জন্য নয়, সব বয়সী মানুষের জন্য উপযোগী করা হবে। চারপাশে ওয়াকওয়ে তৈরি করা হবে, যাতে বয়োজ্যেষ্ঠরা নিরাপদ পরিবেশে হাঁটাচলা করতে পারেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিটি ইউনিয়নে একটি এবং উপজেলা সদরে একটি করে খেলার মাঠ স্থাপন করা হবে। উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও স্থানীয় সরকার বিভাগের সচিব।