বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিলো পাকিস্তান

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৭:৩৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৭:৩৪:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৭৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে পাকিস্তান। তবে এক সময় বড় সংগ্রহের পথে থাকা দলটি শেষদিকে হঠাৎ ধসে পড়ে ২৭৪ রানেই অলআউট হয়ে যায়।

ইনিংসের শেষ দিকে মাত্র ৪৩ রানের মধ্যে ৭টি উইকেট হারায় পাকিস্তান। এতে সম্ভাব্য বড় সংগ্রহ থেকে অনেকটাই পিছিয়ে পড়ে তারা।

এর আগে, চতুর্থ উইকেটে সালমান ও মোহাম্মদ রিজওয়ানের ১০৯ রানের জুটি পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে যায়। তখন ৩ উইকেটে দলের রান ছিল ২৩১। কিন্তু ৬৪ রান করা সালমানের বিতর্কিত রানআউটের পরই ম্যাচের মোড় ঘুরে যায় এবং দ্রুত উইকেট হারাতে শুরু করে পাকিস্তান।

পাকিস্তানের ইনিংসে ওপেনিং জুটিরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। দুই ওপেনার মিলে শুরুতেই ১০৩ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত এনে দেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153