মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৯:৪২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৯:৪২:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কামনা করেন। পোস্টে নাসীরুদ্দীন লিখেছেন, মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এর আগে, গতকাল বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থানের কড়া সমালোচক হিসেবে আলোচিত হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তবে, আজ ফেসবুকে দেওয়া পোস্টে তিনি সব তিক্ততা সরিয়ে জ্যেষ্ঠ এই রাজনীতিবিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করলেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153