হিজবুল্লাহর অস্ত্রের সক্ষমতায় অবাক ইসরায়েল

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৮:৪২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৮:৪২:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে রীতিমতো ইসরায়েলকে পর্যদুস্ত করে করে তুলছে হিজবুল্লাহ। তারা হিজবুল্লাহর অস্ত্রের সক্ষমতায় অবাক হয়ে যাচ্ছে। 

আল জাজিরা জানায়, ইরান ও হিজবুল্লাহর সমন্বয়ে চালানো হামলার ঢেউ চলছেই। লেবাননের এই গোষ্ঠীটির এখনো উল্লেখযোগ্য সামরিক শক্তি বিদ্যমান রয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম সূত্র অনুযায়ী, এর ফলে সেনাবাহিনী সৈন্যদের লেবানন সীমান্তের কাছাকাছি কিছু সড়কে না যেতে নির্দেশ দিয়েছে, কারণ সেখানে হিজবুল্লাহর দিক থেকে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে।

এছাড়াও আশঙ্কা করা হচ্ছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোতে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করা হতে পারে। আর হিজবুল্লাহ যে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, সেগুলোর সক্ষমতা ইসরায়েলিদের প্রত্যাশার চেয়েও বেশি বলে ধারণা করা হচ্ছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153