নিজস্ব প্রতিবেদক
সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলছে, এসব ষড়যন্ত্র মোকাবিলা করে সবাইকে দেশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে সাবেক জাতীয়তাবাদী রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই মন্ত্রী বলেন, বিএনপির সরকার নির্বাচনের ইশতেহারে জনগণকে যেসকল প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এখন সময় এসেছে এসকল প্রতিশ্রুতির বাস্তবে রূপ দেয়ার।
দলীয় সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। দলীয় ও সরকারের সকল কাজ জনকল্যাণে ও দেশের উন্নয়নের জন্য হবে এমন প্রত্যাশাও করেন তিনি