নাহিদ ভাই, সেদিন প্রতিবাদ করেননি কেন: তানভীর বারী হামিম

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৭:৪১:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৭:৪১:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ শুরুর পর ওয়াক আউট করেছে বিরোধীদল জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নির্বাচিত এমপিরা। তবে এনসিপি আহ্বায়ক ও নাহিদ ইসলাম সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন। তখন রাষ্ট্রপতিকে নিয়ে তেমন কোনো আপত্তি জানাননি।

এনিয়ে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ফেসবুকে একটি পোস্ট করেছেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

হামিমের পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
নাহিদ ভাই, সেদিন প্রতিবাদ করেননি কেন? ২০২৪ সালে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে অন্যান্য উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন আপনাকেসহ সকল উপদেষ্টাকে। তখন কি জুলাই গাদ্দারি হয়েছিল না?
বরং, জুলাইয়ের রক্তস্নাত বাংলাদেশের কাঙ্খিত বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ওয়াকআউট করে জুলাইয়ের অভিপ্রায়ের সাথে আপনারা গাদ্দারি করেছেন...।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153