এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০১:৩৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০১:৩৭:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষা ২০২৬ এর কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এ বোর্ডের আওতায় মোট ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৩০৮টি কেন্দ্র দেশে এবং ৮টি কেন্দ্র বিদেশে। কেন্দ্র সংক্রান্ত কোনো আপত্তি থাকলে আগামী ৩০ মার্চের মধ্যে তা বোর্ডে জানাতে হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের জ্ঞাতার্থে এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

কেন্দ্র তালিকা সংক্রান্ত অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কেন্দ্র সংক্রান্ত বিষয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩০ মার্চের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে লিখিত আকারে জানানোর জন্য বলা হয়েছে। ৩০ মার্চের পরে কোনো আবেদন নেয়া হবে না। বিষয়টি অতীব জরুরি বলেও জানানো হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153