স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:২২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০১:৩২:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য মনোনয়ন করা হয় বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি এই দায়িত্বপালনে সম্মত আছেন বলে জানান সভাপতি।

পরে প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। এতে হ্যাঁ জয়যুক্ত হয়।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153