মোজতবা খামেনিকে নিয়ে সুখবর দিলেন প্রেসিডেন্টের ছেলে

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৮:৩২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৮:৩২:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিরাপদ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে। এর আগে বিভিন্ন মাধ্যমে মোজতবা খামেনির আহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।

প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামে লিখেছেন, তিনি সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর শোনার পর সংশ্লিষ্ট যোগাযোগ রয়েছে এমন বেশ কয়েকজন বন্ধুর কাছে এ বিষয়ে জানতে চান। তারা জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি নিরাপদ আছেন এবং কোনো সমস্যা নেই।

এদিকে, সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে মোজতবা খামেনি এখনো কোনো বিবৃতি দেননি, এমনকি জনসমক্ষেও তাকে দেখা যায়নি। গত রোববার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনিকে দেশের প্রধান হিসেবে ঘোষণা করা হয়।

তিনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। যদিও তাকে দীর্ঘদিন ধরে উত্তরসূরি হওয়ার অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হতো।

তবুও তিনি সবসময় আড়ালে থাকতেই পছন্দ করতেন এবং নেপথ্য থেকে প্রভাব খাটিয়েছেন বলে ধারণা করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি মোজতবা খামেনির মা এবং স্ত্রীও নিহত হয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় তিনি ‘হতাশ’।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153