পাবনা-৩ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:৫৮:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:৫৮:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী মো. হাসান জাফির তুহিনের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুজিবুর রহমান, নাজমুল ইসলাম ও মাসুদ হাসান।

উল্লেখ্য, পাবনা-৩ আসনে নির্বাচনে জয়ী হন জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলী আছগার।

এর আগে নির্বাচনি অনিয়মের অভিযোগ তুলে ২৫টির বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153