নিজস্ব প্রতিবেদক
আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জ্যাবস-এর নতুন কার্যনির্বাহী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- আইবিএ–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. আইরিন আখতার।
নতুন কমিটিতে আইবিএ–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. কামরুল হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ২২তম ব্যাচের শিক্ষার্থী মাশাহেদ হাসান সিমান্তা।
এছাড়া সহ-সভাপতি হিসেবে সাদিয়া শারমিন এবং কোষাধ্যক্ষ হিসেবে সাগর হাসনাত নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইউনিলিভারের চ্যানেল ম্যানেজার তাসফিয়া জিন্নাত, আইবিএ–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পলাশ সাহা এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্র্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট খালিদ হোসেন।
নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি আইবিএ–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।