নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামের এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়; জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর এনিম্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে নাফিসা নওরীন চৌধুরী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেন।
পরে তদন্ত শেষে মোহাম্মদপুর থানা পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিয়ে জানায়, আসামি আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এরপর গত ১৪ জুলাই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলা থেকে মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়ালটি নিখোঁজ হয়।
পরবর্তীকালে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো এলোপাতাড়ি লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটি নিথর হয়ে পড়ে থাকার পরও পা দিয়ে চাপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়।