রমজান উপলক্ষে ‘আলো’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ১৪০০ মানুষ

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৭:৫৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৭:৫৩:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলো’-এর উদ্যোগে গত শুক্রবার (৬ মার্চ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাজী রহমত উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে প্রায় ১৪০০ রোজাদার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন। সবাই একসঙ্গে ইফতার করার মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসকে কেন্দ্র করে ‘আলো’ প্রতিবছরের মতো এবারও বিভিন্ন মানবিক কর্মসূচি হাতে নিয়েছে।

এর মধ্যে রয়েছে ইফতার মাহফিল আয়োজন, সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ঈদ উৎসবের আয়োজন, ‘স্বচ্ছল’ প্রকল্পের মাধ্যমে সেবাগ্রহীতাদের স্বাবলম্বীকরণ এবং ঈদের দিন পথচারী ও অতিথিদের জন্য ‘ঈদ মেহমানখানা’ আয়োজন।

আয়োজকরা জানান, মানুষের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153