নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে বগুড়া জেলা ছাত্রদলের অধীনস্থ ইউনিয়ন ও পৌর শাখার অধীনে থাকা ১১৮৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
হাবিবুর রশিদ সন্ধান জানান, জেলার ১২টি উপজেলার ১০৮টি ইউনিয়ন কমিটির অধীনে থাকা ৯৭২টি ওয়ার্ড কমিটি এবং ১২টি পৌরসভার অধীন ১০৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।
তবে বর্তমানে ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, খুব শিগগির সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।