হাদি হত্যার আসামিদের দেশে আনতে কূটনৈতিকভাবে কাজ চলছে: আইজিপি

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১২:৫৩:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১২:৫৩:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরির্দশক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, হাদি হত্যার আসামিদের দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে। সোমবার, (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সমসাময়িক নানা ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে। 

আইজিপি বলেন, ‌‘তালিকা তৈরি হয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, অভিযান চলবে খুব তাড়াতাড়ি।’

মো. আলী হোসেন ফকির বলেন, ‘পুলিশের পক্ষ থেকে কেউ অতি উৎসাহী হবে না, ন্যায় বিচারে কাজ করবে পুলিশ, সন্ত্রাসী, মব সন্ত্রাস নির্মূলে উদ্যোগী পুলিশ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশ সরকারের জনগণের অংশ, পুলিশ সেবা প্রদান করে যাবে। পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে। জিরো কমপ্লেন অভিযোগ থাকবে না থানাগুলোতে। বিগত সময়ে সব পুলিশ অন্যায় কাজে জড়িত ছিল না।’

আইজিপি বলেন, ‘সম্প্রতি শেষ হওয়া জাতীয় নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য ছিল। পুলিশের পোশাক বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে, সরকার এ বিষয়ে কাজ করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।’

এ সময় তিনি বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে পুলিশ। পুলিশের সাথে জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে। থানাগুলোতে অভিযোগ শূন্যের কোটায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। উগ্র মৌলবাদীদের উত্থান রোধে পুলিশ সচেষ্ট থাকবে। 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153