নিজস্ব প্রতিবেদক
ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। সোমবার (০৯ মার্চ) সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ভোর ৫টা ১০ মিনিটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। এতে করে নদীর দুই প্রান্তে ঘাটে আটকা পড়ে শত শত যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুয়াশার কারণে মার্কিং পয়েন্ট ও সিগন্যাল অস্পষ্ট হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল ৮টায় কুয়াশা কেটে গেলে পুনরায় চলাচল শুরু হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে এই নৌরুটে মোট ১৪টি ফেরি দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে। দ্রুতই ঘাটের যানবাহনের চাপ স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।