নিজস্ব প্রতিবেদক
দখলদার ইসরায়েলের সেনাবাহিনী আগেই জানিয়েছিল, তারা ইরান থেকে নিক্ষেপ করা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এখন দেশটির উদ্ধারকারী সংস্থা বলছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা শার্পনেলে আহত তিনজনকে তারা সহায়তা দিচ্ছে।
আহতদের মধ্যে একজন ৪০ বছর বয়সী ব্যক্তি, যার অবস্থা গুরুতর। এছাড়া ২৫ বছর বয়সী একজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন এবং ৫৬ বছর বয়সী আরেকজনের আঘাত তুলনামূলকভাবে হালকা।
ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে এবং কী পরিস্থিতিতে তারা আহত হয়েছেন— সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এ দিকে পৃথক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, মধ্য ইসরায়েলের একটি “ক্র্যাশ সাইটে” উদ্ধারকারী বাহিনী কাজ করছে।
উল্লেখ্য, পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।