ইরানে ১০ হাজার বেসামরিক ভবন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৩৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৩৫:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে প্রায় ১০ হাজার বেসামরিক ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। রোববার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৯,৬৬৯টি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।

সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, ইরানে ৭ হাজার ৯৪৩টি আবাসিক (বসবাসের) ইউনিট ধ্বংস করা হয়েছে। বাণিজ্যিক ইউনিট ধ্বংস করা হয়েছে ১ হাজার ৬১৭টি। 

রেড ক্রিসেন্টের অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় হাজার হাজার বাড়ি, বাণিজ্যিক ভবন, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153