শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:০০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:০০:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দেওয়া এ ভাষণের সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো:—

প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায়, এ কথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে।
তিনি আরো বলেন, ‘অন্যকোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এ নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে। যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়া হবে।’

মাসুদ পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার ও রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, ‘ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত।

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।’
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153