মানহানির মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজিরের নির্দেশ

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০১:১৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০১:১৩:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলাটি করেন থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। 

পরে এ মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। 

এদিকে মামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এনসিপি নেতা সারোয়ার তুষার লেখেন, মানহানির অভিযোগে এনসিপির নাসিরউদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করিয়েছেন মির্জা আব্বাস। রাজনৈতিক বিবেচনায় মামলা করে হয়রানির সংস্কৃতি এত দ্রুত আবারও বাংলাদেশে ফিরে আসবে, ভাবিনি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন মির্জা আব্বাস। পরাজয়ের পর ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন পাটওয়ারী।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153