চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জ্বালানিবাহী ৮ জাহাজ

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১২:০৮:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ১২:০৮:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিলেও চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তেল ও গ্যাসবাহী আটটি জাহাজ।

রোববার (০৮ মার্চ) সকালে জ্বালানিবাহী এসব জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজগুলো বন্দরে পৌঁছেছে এবং জ্বালানি খালাসের প্রস্তুতি চলছে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গত শুক্রবার জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153