নিজস্ব প্রতিবেদক
র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ জেরার মুখোমুখি হচ্ছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেলে, যার নেতৃত্বে আছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।
আসামিপক্ষের আইনজীবীরা আজ তাঁকে জেরা করবেন বলে আদালত সূত্র জানিয়েছে। এর আগে গত ২১ জানুয়ারি মামলায় প্রসিকিউশনের প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন ব্যারিস্টার আরমান। জবানবন্দিতে তিনি ২০১৬ সালে গুম হওয়ার পর আট বছরের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন। তবে সে সময় জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ব্যস্ততার কারণে তাঁর জেরা সম্পন্ন হয়নি।
আলোচিত এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করে। বর্তমানে ১০ জন আসামি গ্রেপ্তার রয়েছেন, যাদের মধ্যে আছেন র্যাবের সাবেক কর্মকর্তারা এবং কয়েকজন সেনা কর্মকর্তা।
অন্যদিকে সাতজন আসামি পলাতক রয়েছেন—তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক রয়েছেন। পলাতক আসামিদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।