পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৮:৫৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৮:৫৩:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পশ্চিম পাপুয়ার গভীর বৃষ্টি অরণ্যে এমন দুটি প্রাণী পুনরায় আবিষ্কৃত হয়েছে, যেগুলো ৬ হাজার বছর ধরে বিলুপ্ত বলে ধারণা করা হত। গবেষকরা একে ‘ব্যতিক্রমী’ এবং ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন।

প্রথমটি হলো পিগমি লং-ফিঙ্গারড পসাম, যার প্রতিটি হাতে চতুর্থ আঙুল অন্যান্যগুলোর তুলনায় দ্বিগুণ লম্বা। এই বিশেষ আঙুল দিয়ে এটি গাছের গর্ত থেকে কাঠখেকো পোকার লার্ভা বের করে খায়।

দ্বিতীয়টি হলো রিং-টেইলড গ্লাইডার, যা লম্বা গাছের গর্তে বাস করে এবং লেজ দিয়ে ডাল আঁকড়ে ধরতে পারে। এ ধরনের পুনরায় আবিষ্কৃত প্রজাতিকে বিজ্ঞানীরা ‘লাজারাস ট্যাক্সন’ বলে অভিহিত করেন, যা হারিয়ে যাওয়া জীবের পুনর্জীবনের প্রতীক।

গবেষকরা স্থানীয় গোত্র ও পুরোনো জীবাশ্ম, ছবি ও সংরক্ষিত নমুনা বিশ্লেষণ করে নিউ গিনির প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে এই দুই প্রজাতি শনাক্ত করেছেন। তবে স্থানীয় বনাঞ্চলে গাছ কাটার কারণে গ্লাইডারের বাসস্থান এখন হুমকির মুখে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153