ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৪:৩২:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৪:৩২:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ড্রোন হামলার জেরে সাময়িক বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। আজ শনিবার (০৭ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অনাকাঙ্ক্ষিত এই হামলার ঘটনায় নিরাপত্তার স্বার্থে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়।

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ১টা থেকে বিমানবন্দরটিতে আংশিকভাবে অপারেশন শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রোন হামলার পরপরই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি নিকটবর্তী আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান ওঠানামা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ১টার পর দুটি বিমানবন্দরই সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এয়ারলাইনস থেকে নিশ্চিত বার্তা না পাওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, কেবল যাদের ফ্লাইট প্রস্তুত বলে নিশ্চিত করা হয়েছে, তারাই যেন বিমানবন্দরে উপস্থিত হন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153