জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়ালকে পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৮:৩৮:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৮:৩৮:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সাবেক কুয়েট ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুল আউয়ালকে পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ময়মনসিংহের স্থানীয় ঠিকাদাররা।

বৃহস্পতিবার (০৫ মার্চ) ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাহী প্রকৌশলীর পদ থেকে মাত্র দুই মাসের ব্যবধানে নিয়ম-নীতির তোয়াক্কা না করে একাধিক পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদ দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

তারা বলেন, এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তুলেছেন আব্দুক আওয়াল।

তারা জানান, নির্বাহী প্রকৌশলী থাকাকালে তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, কমিশন গ্রহণ এবং নিজে ঠিকাদারিসহ নানা অনিয়মের অভিযোগ ছিল।

বক্তারা জানান, দরপত্র জালিয়াতি, নলকূপ বরাদ্দ বিক্রি, বদলি বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাতসহ অভিযোগের শেষ নেই। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তুলেছেন আব্দুল আওয়াল।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153