সাবেক দুই উপদেষ্টার বিচার দাবি জামায়াতের

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৮:০২:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৮:০২:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে সাবেক দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের বিচার দাবি করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (০৫ মার্চ) এক সংবাদ সম্মেলন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন বাহ্যিকভাবে গ্রহণযোগ্য মনে হলেও সন্ধ্যার পর থেকেই জাল ভোট, এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া এবং নানা অনিয়মের অভিযোগ আসতে থাকে।

এদিকে সন্ধ্যায় দলের সেক্রেটারি গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি সুবিধা নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার মসনদে বসে আজ ক্ষমতাসীনরা জুলাইকে অস্বীকার করছে।

তিনি আরও বলেন, নতুন করে কোন স্বৈরাচার বাংলাদেশে জন্ম নিতে দেয়া হবে না। জুলাই সনদকে অস্বীকার করে এক সর্বনাশা পথে পা বাড়িয়েছে সরকার। 

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন লন্ডন ষড়যন্ত্রকারীদের মূল হোতা। তিনি বিগত সরকারের মধ্যে থেকে নানান ষড়যন্ত্র করেছে।

তিনি আরও বলেন, সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণও মিলেছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153