নিজস্ব প্রতিবেদক
কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ আর উপরে তাকালেই ধোঁয়া। ইরানের মিসাইল হামলা আর কাতারের প্রতিরক্ষা ইন্টারসেপ্টরগুলো ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোনকে আঘাত করে ধ্বংস করার শব্দে কেঁপে উঠছে শহরটি।
আল জাজিরায় ব্রেকিং সংবাদে স্থানীয় সংবাদদাতা জানাচ্ছেন হামলাগুলো শহরের কেন্দ্রস্থলের আরও কাছাকাছি ঘটছে।
ওই প্রতিবেদক বলেন, ‘আমরা প্রথমে চারটি বিস্ফোরণের শব্দ শুনলাম। তারপর আরও ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেল।’
তিনি আরও বলেন, এরপর থেকে অন্তত এক ডজন, হয়তো ২০টির মতো জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে পরিচিত সেই ধোঁয়া—যেখানে প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরগুলো ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোনকে আঘাত করে ধ্বংস করেছে।
আমরা দেখছি ঘটনাগুলো শহরের কেন্দ্রীয় অংশের আরও কাছাকাছি ঘটছে। লোকজন বলছে, আকাশে এসব দেখা যাচ্ছে এমন এলাকাগুলোর কাছেই যেখানে আগে যুক্তরাষ্ট্রের দূতাবাস খালি করে দেওয়া হয়েছিল।
ব্রেকিং নিউজে আল জাজিরা ওই স্থানীয় প্রতিবেদকের বরাতে জানায়, এই সর্বশেষ হামলার লক্ষ্য কী ছিল তা এখনো আমরা জানি না। তবে এটা বলা নিরাপদ যে এখানে ধারাবাহিকভাবে কিছু ঘটনা ঘটছে।